স্টেজ ০২

স্টেজ ০২ - অ্যাপ্লিকেশন স্কেল করা

এই স্টেজের লক্ষ্যঃ এক সার্ভার থেকে শুরু করে মাল্টিপল সার্ভারে কীভাবে স্কেল করতে হয়। Load Balancer এর কাজ, Stateless সার্ভার, Session Store; এই লেয়ারগুলো একটার পর একটা কীভাবে পুরো সিস্টেমে ইন্ট্রিগেট করতে হয়।

"এক সার্ভারে যাত্রা শুরু, বহু সার্ভারে প্রসার।"

স্টেজ ০১ এ আমরা থিওরি বুঝেছি। কেন সিস্টেম ডিজাইন দরকার, কোন টার্ম কখন প্রয়োজন পড়ে, সেসব জেনেছি। এই স্টেজে hands-on দেখবো। একটা চা দোকান কীভাবে Multiple Server, Load Balancer, আর Stateless Design দিয়ে স্কেল করে। প্রতিটা লেয়ার স্টেপ বাই স্টেপ যুক্ত হতে দেখবো একেকটি পার্টিকুলার সমস্যার সমাধান হিসেবে।

এই স্টেজ শেষে আপনি একটা মিডিয়াম স্কেল অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট করতে পারবেন। যেখানে ওয়েব লেয়ার redundant, scalable, আর session data সঠিকভাবে হ্যান্ডেল করা হয়। এর পরের স্টেজে আমাদের টার্গেট ডাটা লেয়ার।

০১ এই স্টেজে যা শিখবো

সেশন শিরোনাম এই সেশনের লক্ষ্য
সেশন ০২ এক সার্ভার থেকে অনেক সার্ভার Web আর Database আলাদা করা, একাধিক Web Server, Load Balancer এর কাজ, Redundancy দিয়ে SPOF কমানো, আর Stateful বনাম Stateless সার্ভারের গল্প।

০২ স্টেজ শেষে যা যা করতে পারবেন

০৩ এর পর যা আসছে...

স্টেজ ০২ এ আমরা Web Layer scale করব কিন্তু তখনো একটাই ডেটাবেস থাকবে। এটাই এখন SPOF এবং bottleneck। স্টেজ ০৩ এ আমরা ডেটা লেয়ার scale করব, Replication আর Caching দিয়ে।